12/07/2026 : 11:58 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটে রেশনের চাল দুর্নীতির ঘটনায় গ্রেপ্তার ২

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ১৬ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট ব্লক এর নতুনহাট গুসকরা রাস্তা থেকে গত 6 সেপ্টেম্বর 30 বস্তা রেশনের চাল সহ একটি গাড়িকে আটক করেছিল মঙ্গলকোট থানার পুলিশ।
উল্লেখ্য নতুনহাট গুসকরা রাস্তার ওপর মঙ্গলকোট থানার পুলিশ টহলরত অবস্থায় ছিলেন ।সেই সময় একটি লরি গুসকরা রাস্তায় যাচ্ছিল ।পুলিশ সেই গাড়িটিকে থামাতে গেলে গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যায়। পুলিশ সেই গাড়ির পিছু ধাওয়া করে। কিছুদুর যাওয়ার পর চালক গাড়ি রেখে পালিয়ে যায় ।গাড়ি ও 30 বস্তা চাল আটক করেছিল মঙ্গলকোট থানার পুলিশ। এরপর তদন্তে নেমে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে গাড়িচালক ও গাড়ির মালিককে গ্রেপ্তার করেছে মঙ্গলকোট থানার পুলিশ। আজ বিচার বিভাগের জন্য তাদের কাটোয়া আদালতে পাঠানো হয়েছে । ধৃত ব্যক্তির নাম, লালু শেখ ও বিল্লাল শেখ।
এই ঘটনায় আর কেউ জড়িয়ে আছে কিনা তা জানার জন্য মঙ্গলকোট থানার পুলিশ আদালতের কাছে সাত দিনের হেফাজতে চেয়েছেন ।

Related posts

অপহৃত নাবালিকা উদ্ধার মেমারিতে

E Zero Point

মেমারিতে পণ্যবাহী ট্রাক উল্টে গেলো নাস্তার দোকানে

E Zero Point

ফের করোনার কড়াকড়িঃ সন্ধ্যের পর লোকাল ট্রেন বন্ধ, শিক্ষাঙ্গনে তালা

E Zero Point

মতামত দিন