26/08/2026 : 4:52 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৮ সেপ্টেম্বর ২০২০:


সম্প্রতি বিজেপির রাজ্য সহ সভাপতি দ্বারা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি  স্বপন দেবনাথ মহাশয়কে কুরুচিকর মন্তব্যে এবং গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তারই  প্রতিবাদে মেমারি শহরের প্রানকেন্দ্র বামুনপাড়া মোড় চত্বরে মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত চ্যাটার্জীর নেতৃত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো।


উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক বোর্ডের সদস্য সুপ্রিয় সামন্ত, মেমারি ১ ও ২ ব্লক মাধ্যমিক তৃণমূল শিক্ষক সংগঠনের  সভাপতি কৌশিক মল্লিক, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আশিষ ঘোষ দস্তিদার, তৃণমূল আইটি সেলের যুব নেতা প্রসুন দাস, জেলা তৃণমূল ছাত্র পরিষদ সহ সভাপতি মুকেশ শর্মা, মেমারি পৌরসভার বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলর।

মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত চ্যাটার্জী জানান যে, রাজ্য বিজেপি সহ-সভাপতি রাজু ব্যানার্জী যে কুরুচিপূর্ণ ও অনৈতিক শব্দের ব্যবহার করে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে হত্যার হুমকি দিয়েছেন। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও তাকে গ্রেপ্তার করার জন্য দাবী করছি। বিজেপি ভীত সন্ত্রস্ত হয়ে এই ধরনের ভাষা ব্যবহার করছেন পশ্চিমবঙ্গের মানুষ তার জবাব দেবেন ২০২১-এ।

Related posts

বড়দিন উপলক্ষে অভিনব উদ্যোগ

E Zero Point

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের পথ অবরোধ মেমারিতে

E Zero Point

আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন