07/09/2026 : 5:28 AM
আমার বাংলা

করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর, ২০২০:


এবার করোনা পজিটিভ হলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাতে রিপোর্ট পাওয়ার পর থেকে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। আপাতত তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। আজ, শুক্রবার তিনি হাসপাতালে ভর্তি হতে পারেন। করোনা আক্রান্ত হয়েছেন তার বৃদ্ধা মা গায়েত্রী অধিকারী তিনিও চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। দিনকয়েক আগেই তাঁর মায়ের অস্ত্রোপচার হয়েছিল। বৃহস্পতিবার রাতেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে শুভেন্দু অধিকারীর মা গায়েত্রী দেবীকে।

প্রসঙ্গগত উল্লেখ্য, মঙ্গলবারই পূর্ব মেদিনীপুরের সোনাচূড়ায় এক স্মরণসভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সভায় বহু মানুষ উপস্থিত ছিলেন। অধিকারী পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, যাতে এ ক’‌দিনে শুভেন্দু অধিকারীর সংস্পর্শে আসা সকলেই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলেন।

Related posts

ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা

ডিমের উপর অভিনব শিল্পকর্ম কালনার প্রসেনজিত দাসের

ezeropoint +91 7797331771

ন-পাড়া উদয়ন সংঘের খুঁটি পুজো

মতামত দিন