07/09/2026 : 8:56 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

লক্ষাধিক টাকার শব্দবাজি উদ্ধার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৩ অক্টোবর ২০২০:


আজ মেমারি থানার পুলিশ মেমারি কালনা রোড এলাকায় টহলরত থাকা অবস্থায় ২৩ বস্তা শব্দবাজি সহ আটক করল দুজন যুবককে। দুই যুবকের নাম শেখ শামীম বাড়ি বর্ধমানের মেহেদিবাগান এলাকায় অপরজন শেখ ইমরান দুবরাজপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর শনিবার সকালে মেমারি থানার পুলিশ কালনা মেমারি রোডের ওপর টহলরত ছিলেন। একটি ছোট হাতি গাড়ি সন্দেহজনকভাবে পুলিশকে দেখে দ্রুত গতিতে দৌড়াতে থাকে ঠিক সেই সময় কর্তব্যরত পুলিশ আধিকারিক এর সন্দেহ হওয়ায় গাড়িটি কে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।

পিছনের ডালা ভর্তি বেশ কিছু শব্দ বোমা যেটি সন্দেহজনকভাবে আটকানো রয়েছে এর পরেই কর্তব্যরত পুলিশ বাজি ভর্তি ওই গাড়িটি সহ দুজনকে আটক করে। বাজেয়াপ্ত ওই শব্দবাজির আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। ধৃতদের আগামীকাল বর্ধমান আদালতে পাঠানো হবে।

Related posts

পুরসভার ‘কেয়ারটেকার বোর্ডে’র মেয়াদ বাড়িয়ে চুড়ান্ত রায় ২৮ জুলাই  

ezeropoint +91 7797331771

দাওয়াত-ই-ইফতারের আয়োজন মেমারিতে

ezeropoint +91 7797331771

পুজোর আগেই চলবে দীঘা ও পুরী ট্রেন

ezeropoint +91 7797331771

মতামত দিন