30/08/2026 : 11:20 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

অরঙ্গাবাদে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক প্রতিবাদ সভা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মুর্শিদাবাদ,  ১১ অক্টোবর, ২০২০:


সুতির অরঙ্গাবাদে আজ রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো দেশে সাম্প্রতিক ঘটা শিশুঘাতি, নারীঘাতি,কুৎসিত বিভৎসতার বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ সভা। এই সভাটি অনুষ্ঠিত হয়েছে ঊষা সাহিত্য পত্রিকা, স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা, শ্রদ্ধাঞ্জলি পত্রিকা ও কবিতারাও কথা বলে পত্রিকার উদ্যোগে।

উপস্থিত ছিলেন ঊষা সাহিত্য পত্রিকার সভাপতি সুরজিৎ দাস,স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মোঃ ইজাজ আহামেদ, কবি গোলাম কাদের, সাহিত্যিক আনোয়ার হোসেন সিদ্দিকী, সামসেরগঞ্জ ব্লকের বি এম এইচ তারিফ হোসেন ও অন্যান্যরা। তাঁরা দেশে চলমান নারী নির্যাতন, ধর্ষণ বিশেষ করে উত্তর প্রদেশের ঘটে যাওয়া নৃশংস ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য পেশ করেন।

Related posts

রাস পুজো কমিটির উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

আরও সাতদিন হাওড়া-বর্ধমান শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিলঃ জেনে নি্ন কখন মেমারি-হাওড়া স্পেশাল ট্রেন ছাড়বে

E Zero Point

ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে মাঝেরগ্ৰাম অঞ্চলে মিছিল

E Zero Point

মতামত দিন