30/08/2026 : 6:21 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

রাস পুজো কমিটির উদ্যোগে রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১ ডিসেম্বর, ২০২০:


পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানগর হাই স্কুল মাঠে বিদ্যানগর যুব সংঘ ক্লাবের উদ্যোগে রাস পূজা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সোমবার। উপস্থিত ছিলেন বিদ্যানগর যুব সংঘ ক্লাবের সদস্য সদস্যা বৃন্দ। এদিন কালনা ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

এদিন ব্লাড ব্যাংক থেকে আসা স্বাস্থ্যকর্মীদের ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। বিগত বছরের মতো এ বছরও কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করেন বলে পুজো উদ্যোক্তারা জানান।

Related posts

কম্বল, ভ্যানরিক্সা, হুইল চেয়ার প্রদান মেমারিতে

E Zero Point

মার্কসীয় সাহিত্য ও প্রগতিশীল পত্র পত্রিকার স্টল মেমারিতে

E Zero Point

শেক্সপিয়র সরণীর ছায়া এবার মালদাতে

E Zero Point

মতামত দিন