15/07/2026 : 2:06 PM
অন্যান্য

পথশ্রী অভিযানে মঙ্গলকোটে ৩টি রাস্তা উদ্বোধন করলেন ব্লক আধিকারিক

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ১১ অক্টোবর, ২০২০:


 

মঙ্গলকোট অঞ্চলের কামালপুর, দাসগড়, খুত্তাবাপুর এই তিনটি গ্রামের রাস্তা দিদিকে বল কর্মসূচি কে আহবান জানিয়েছিলেন গ্রামের মানুষজন। তাই এই তিনটি রাস্তার শুভ সূচনা হলো আজ।
প্রায়ই তিনটি রাস্তার দৈর্ঘ্য তিন কিলোমিটার।

উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক আধিকারিক মোস্তাক আহমেদ, আই.সি.ডি.এস এর চেয়ারম্যান অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক, জনস্বাস্থ্যের কর্মদক্ষ মেহেবুব চৌধুরী, ও গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসনা বানু বেগম, উপপ্রধান শান্ত সরকার, পঞ্চায়েত সদস্য লালটু শেখ।
মঙ্গলকোট ব্লক আধিকারিক মোস্তাক আহমেদ জানান, আজ আনুষ্ঠানিকভাবে ৩ টি রাস্তার শুভ সূচনা হলো।দিদিকে বল কর্মসূচি তে এলাকার মানুষদের দাবি ছিল এই রাস্তা তিনটির। এগুলি সবই ঢালাই রাস্তা হবে।

প্রায় ৫০ বছরের দাবি পূরণ হওয়ায় অঞ্চলের মানুষজন নিজেরাই মিষ্টি কিনে এনে মিষ্টি বিতরণ করেন, দীর্ঘদিন পর রাস্তা পাওয়াই গ্রামের পরিবেশ উৎসবের আকার নিয়েছে ।

 

Related posts

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-৪

E Zero Point

অন্ধ্রপ্রদেশ সরকারের ভাইজাগ গ্যাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ

E Zero Point

মেমারি ক্রিস্টাল মডেল স্কুল এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন

E Zero Point

মতামত দিন