23/07/2026 : 9:18 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গদুর্গাপুজো সংবাদপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পঞ্চায়েত প্রধানের উদ্যোগে বয়স্কদের পুজোর বস্ত্র প্রদান

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২২ অক্টোবর, ২০২০:


পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহান্নগর পঞ্চায়েত প্রধান সুভাষ ঘোষের উদ্যোগে, পুজোর আগে জাহান্নগর পঞ্চায়েত এলাকায় সমস্ত পঁচাত্তর বছরের ঊর্ধ্ব বৃদ্ধ বৃদ্ধাদের বস্ত্র প্রদান। পাশাপাশি এই করোনা উদ্ভূত পরিস্থিতিতে সমস্ত মানুষকে মাস্ক এবং সাবান ব্যবহার করতে হবে তাই বস্ত্র দানের পাশাপাশি, এ জিনিসগুলো সমস্ত মানুষের মধ্যে প্রদান করেন সুভাষবাবু। সুভাষবাবুর কথায় করোনা পরিস্থিতিতে বহু মানুষই জামাকাপড় কিনতে পারছেন না। তাছাড়াও অনেক বৃদ্ধ বৃদ্ধা রয়েছে যাদের জামাকাপড়ে হয় না আর তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। এর পাশাপাশি এদিন সিপিআইএমের প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন নাথকে প্রধান এর পক্ষ থেকে নতুন বস্ত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়।

Related posts

সম্পত্তির কারণে ভাইয়ের হাতে দাদা খুন মেমারিতে, গ্রেপ্তার ৩ জন

E Zero Point

“পাকা ধানে মই” মাথায় হাত ভাতার ব্লকের চাষীদের

E Zero Point

বর্ধমানে বেসরকারী বাস না চলায় চরম ভোগান্তিতে কর্মরত মানুষ

E Zero Point

মতামত দিন