30/05/2026 : 7:36 PM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

তৃণমূলের খাদ্য ও বস্ত্র বিতরণ কাটোয়ায়

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়,কাটোয়া, ৩০ অক্টোবর ২০২০:


আজ লক্ষ্মী পুজো উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী অঞ্চলের মূলগ্ৰাম বিবেকানন্দ বয়েজ ক্লাবের উদ্যোগে ও মূলগ্ৰাম তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল মূলগ্ৰামে।

উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,শ্রীবাটী অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি কোরবান মিদ্দা,শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ ও ক্লাবের সদস্যরা। এইদিন ২৫০ জন দুঃস্থ মানুষদের হাতে খাদ্য ও বস্ত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠান দেখতে এলাকার মানুষেরা উপস্থিত হয়েছিল। এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন মানুষেরা।

Related posts

করোনার আতঙ্ক গ্রাস করেছে ভোটকর্মীদের মধ্যে

E Zero Point

আড়াই মাস বন্ধ থাকার পর বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের দরজা খুললো

E Zero Point

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার মেমারিতে

E Zero Point

মতামত দিন