28/05/2026 : 8:08 AM
আমার বাংলাখেলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ৩১ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিগরপাড়া আমরা কজন সংঘের উদ্যোগে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত । ১৬টি দল অংশগ্রহণ করেছিল খেলায়। শুধু মঙ্গলকোট নয় মঙ্গলকোটের পাশাপাশি ভাতার ব্লক, আউসগ্রাম ব্লক ও বীরভূম জেলা থেকেও খেলায় অংশগ্রহণ করতে এসেছিলেন বিভিন্ন দল ।

খেলায় ফাইনালে জয়ী ও বিজয়ী টিম কে আর্থিক পুরস্কারসহ ট্রফি দেওয়া হয়।

খেলায় ফাইনালে উঠে বীরভূম জেলার শ্রীপুর আমরা কজন ও মঙ্গলকোটের ভাল্যগ্রাম একাদশ ।
ফাইনালে জয়লাভ করে বীরভূমের শ্রীপুর আমরা কজন ।
শ্রীপুর আমরা কজন মঙ্গলকোটের ভাল্যগ্রাম একাদশকে ৩০/২৫ পয়েন্টে পরাজিত করে। অর্থাৎ বীরভূমের শ্রীপুর আমরা কজন ক্লাব ৫ পয়েন্টে জয়লাভ করে।

খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার, পঞ্চায়েত সদস্য লালটু শেখ, মঙ্গলকোট থানার এস আই গিয়াস উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী রহিম শেখ।

ক্লাবের সদস্য শেখ বশির জানান, আমরা এই কাবাডি প্রতিযোগিতা আয়োজন করতে পেরেছি আমাদের অভিভাবক তথা মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সরকারের সহযোগিতায়। আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। পাশাপাশি এখানে জয়ী, বিজয়ী দলকে আর্থিক পুরস্কারসহ আমরা ট্রফি দিয়েছি খেলা খুব সুন্দর হয়েছে।

Related posts

জেলা সুভাষ উৎসব মেমারিতে

E Zero Point

নিউটন মজুমদার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

E Zero Point

মেমারিতে করোনা রুগীদের জন্য বিনামূল্যে ঔষধ পরিষেবা

E Zero Point

মতামত দিন