13/07/2026 : 3:50 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

কান্দিতে ঐতিহ্যমন্ডিত কোজাগরী লক্ষ্মী পুজো

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১ নভেম্বর, ২০২০:


কান্দির শহরের শহরতলী মনোহরপুর গ্রামের দেড়শ বছরের পুরনো ঐতিহ্য মন্ডিত লক্ষ্মী পুজো এবছর করনা আবহে জৌলুশ হীন। মনোহরপুর গ্রামে কোন দূর্গা পূজা হয় না, শারদ উৎসব তারা লক্ষ্মীপুজো কে কেন্দ্র করে করে, তবে এ বছর করণা আবহের জন্য সেই লক্ষ্মী পুজোতে ভাটার টান পড়েছে।এই লক্ষ্মী পুজো কে কেন্দ্র করে তাদের বাড়িতে আত্মীয় কুটুম্ব,যে সকল মানুষ সে গ্রাম ছেড়ে অন্যান্য শহরে রয়েছে তারা তাদের গ্রামের বাড়িতে ফিরে আসেন লক্ষ্মী পুজোর সময়, লক্ষী পূজোর দিন ও তার পরেরদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনগুলি উদযাপন করা হয়,লক্ষ্মী পুজোর দুদিন পর স্থানীয় এক পুকুরে শোভাযাত্রার মাধ্যমে আতসবাজি সহকারে লক্ষ্মী প্রতিমা বিসর্জন করা হয় কিন্তু এবছর করনা বেড়েছে ভিসর্জন ভাটার টান পড়েছে।এই লক্ষ্মী পূজার বিশেষ আকর্ষণ এখানে লক্ষীদেবী একা নয় এখানে লক্ষ্মী দেবীর পাশে রয়েছে নারায়ন ডান ও বাম ধারে রয়েছে জয় ও বিজয় এবং লক্ষী দেবীর উপরে রয়েছে স্বর্গের পরী অপ্সরারা। এখানকার স্থানীয় বাসিন্দারা এবছর করোনা আবহের মধ্যে জৌলুস ইন ভাবে লক্ষ্মীপুজো পালন করছে ঠিকই কিন্তু তারা লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করছে সামনের বছর যেন তারা আরম্বরের সঙ্গে লক্ষ্মীপুজো পালন করতে পারে।

Related posts

২০১১ সালে বামপ্রার্থীর কাছে হারের পর আবার মুখোমুখি অপূর্ব চৌধুরী

E Zero Point

এবিভিপির ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তাল গোবরডাঙ্গা হিন্দু কলেজ

E Zero Point

পথদুর্ঘটনায় গুরুতর আহত তৃণমূল বিধায়ক

E Zero Point

মতামত দিন