03/08/2026 : 12:26 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

বেহাল রাস্তার কারণে রাজ্য সড়ক অবরোধ কান্দিতে

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১ নভেম্বর, ২০২০:


কান্দি মহাকুমার খরগ্রাম থানার অন্তর্গত চুরি গ্রাম মরে রাজ্য সড়ক অবরোধ করল এলাকাবাসীরা। সকাল সাতটা থেকে অবরোধ চলে বেলা বারোটা পর্যন্ত। এই পথ অবরোধ মূলত রাস্তা খারাপের কারনে অতিরিক্ত ধুলো বাড়ছে এই ধুলোর তারণায় বাড়িতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই এছাড়াও এই রাস্তার বেহাল দশার কারণে দৈনন্দিন ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে, তাদের আরো এক দাবী ছিল চুরি গ্রাম মরে যে সমস্ত যানবাহন শেরপুর টু জিবন্তী রাজ্য সড়কের উপর যাতায়াত করে তারা যেন তাদের গতি কমায় ওখানে। সমস্ত কিছু মেনে নিয়ে গাড়ি মালিকরা আশ্বাস দেয় প্রতিদিন দুই থেকে তিনবার শেরপুর টু জিবন্তী রাজ্য সড়ক জলে ভেজানো হবে, চুরি গ্রাম মরে যানবাহনের গতি কমানো হবে এবং ড্রাইভাররা সচেতনভাবে গাড়ি চালাবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

Related posts

ভাতারের ক্ষেত মজুরে বজ্রপাতে মৃত্যু,পরিবারে শোকের ছায়া

E Zero Point

কাটোয়ার অভীক দাসের স্বপ্ন ডাক্তার হওয়া

E Zero Point

প্রাক্তন ভারতীয় ফুটবলার প্রসুন বন্দোপাধ্যায় বাঁকুড়ায়

E Zero Point

মতামত দিন