জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৩ নভেম্বর, ২০২০:
রাস্তার ধারে থাকা বৈদ্যুতিক খুঁটিতে বেপরোয়া গতিতে এসে গাড়ির ধাক্কা দুর্গাপুজোর দশমীর দিন রাতে। আর তারপর থেকেই অন্ধকারে ডুবে পূর্বস্থলী দু নম্বর ব্লকের কালেখাতলা এক পঞ্চায়েতের মাঝেরপাড়া এলাকার পঁচিশটি পরিবার। বিগত আট দিন ধরে বিদ্যুৎ না থাকায় ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা। বহুবার পূর্বস্থলী বিদ্যুৎ দফতরে জানিয়েও কোনো ফল হয়নি।
এছাড়াও যেদিন ঘটনা ঘটে ওই দিনই গাড়ির ধাক্কায় ইলেকট্রিক পোলের তার পরে ওই গ্রামেরই মৌসুমী মাহাতোর একটি ঘরে আগুন লেগে প্রায় চল্লিশ হাজার টাকার ক্ষতিও হয়। এই বিষয় নিয়ে পূর্বস্থলী থানার দ্বারস্থ হলেও কোনো সদুত্তর পাইনি ওই পরিবারটি। ফলে কার্যত বিগত আট দিন ধরে বিদ্যুৎহীন মাঝেরপাড়া এলাকা।
এ বিষয়ে পূর্বস্থলী বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করা হলে পূর্বস্থলী সাব স্টেশন ম্যানেজার ইন্দ্রনীলবাবু জানান ওই এলাকায় গ্রামবাসীরা সমস্ত বলেই কেবল দিয়ে লাইন টানার কথা বলছে। তাই ওখানে লাইন দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের কর্মীরা তিনবার গিয়ে ফিরে এসেছে. আগামী দিনে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা লাইনটি চালু করব
