28/08/2026 : 4:55 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারে ইট বোঝাই ট্রাকের সঙ্গে টোটোর সংঘর্ষে গুরুতর আহত ২

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৬ নভেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা এলাকার ঝর্ণা মোড়ে ২ বি জাতীয় সড়কে একটি ইঁটবোঝাই ট্রাকটর শুক্রবার পর পর ধাক্কা দিল একটি টোটো ও এক সাইকেল আরোহীকে।এই ঘটনায় ট্রাকটরের চালক খালাসি সহ মোট ৪ জন গুরুতর জখম হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসায় পাঠান স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায় এদিন গুসকরার দিকে এক যাত্রীকে নিয়ে যাচ্ছিল টোটোটি। সাইকেলে চড়ে একইদিকে যাচ্ছিল শিবদা গ্রামের বাসিন্দা পূজা দত্ত নামে একাদশ শ্রেণীর এক ছাত্রী। পিছন থেকে ইঁটবোঝাই ট্রাকটর তাদের ধাক্কা দিয়ে উল্টে যায়।
ইঁটচাপা পড়ে যান ট্রাকটরের চালক, খালাসি ও টোটোচালক এবং ওই ছাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসায় পাঠান

Related posts

কৃষি বিল এর সমর্থনে ভাতারে বিজেপির মিছিল

E Zero Point

নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ

E Zero Point

পুলিশের পক্ষ থেকে শিশুদিবস পালন মেমারিতে

E Zero Point

মতামত দিন