06/09/2026 : 10:19 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সাড়ে ৭ মাস পর আজ থেকে চলবে লোকাল ট্রেন, প্রস্তুতি তুঙ্গে মেমারি স্টেশনে

জিরো পয়েন্ট নিউজ – অনন্যা পাল, মেমারি, ১১ নভেম্বর, ২০২০:


আজ থেকে শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। সাড়ে সাত মাস বন্ধ থাকার পর নিত্য ও সাধারণ যাত্রীদের সমস্যা কমাতে করোনা আবহের মধ্যেই ফের লোকাল ট্রেন পরিষেবা শুরু হচ্ছে। তার আগে এখন তৎপরতার সঙ্গে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে রাজ্যের প্রতিটি রেল স্টেশনে  স্যানিটাইজ করা হচ্ছে। সেই সঙ্গে যাত্রীরা যাতে মাস্ক বা ফেস শিল্ড পরে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলেন সেই আবেদনও রাখা হচ্ছে রেলের তরফে।

গতকাল মেমারি স্টেশন চত্বর পরিদর্শন করেছিলেন রেলওয়ে আধিকারিকদের পাশাপাশি মেমারি পৌরসভার পৌর প্রশাসক স্বপন বিষয়ী, মেমারি থানার ওসি সুদীপ মুখার্জি, মেমারি ১ ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিকবৃন্দ।

Related posts

বিপুল পরিমাণে মদের বোতল উদ্ধার মেমারিতে

ezeropoint +91 7797331771

১৭ ই এপ্রিল শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বস্থলীতে

ezeropoint +91 7797331771

বাড়ির সীমানা দখলকে কেন্দ্র করে দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টা প্রতিবেশীর

মতামত দিন