27/08/2026 : 6:42 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

বড়ঞা থানার কুলিতে পথ দুর্ঘটনায় জখম এক

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১ ডিসেম্বর, ২০২০:


মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গতকুলি পেট্রলপাম্প মোড় এলাকার কাছে একটি ডাম্পার ও লাদেন গাড়ির সংঘর্ষ হয়।ওই সংঘর্ষে জখম হলেন লাদেন চালক ও ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দাঁড়িয়ে থাকা মোটর বাইক।লাদেন চালককে গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে কান্দি মহকুমার বড়ঞা থানার কুলি পেট্রোল পাম্প মোড় এলাকায় কান্দি সাঁইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কের উপর সাঁইথিয়া গামী একটি ডাম্পার ধাক্কা মারেন লাদেন গাড়িতে ও জখম হয় লাদেন চালক ও‌ পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটর বাইকের ধাক্কা মারে ডাম্পারটি‌।‌‌‍‍‍‍ ওই ঘটনার জেরে কান্দি সাঁইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কের উপর কুলি পেট্রলপাম্প মোড় এলাকায় যানজটের সৃষ্টি হয়। এর পর ঘটনাস্থলে পৌঁছায় বড়ঞা থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবার যান চলাচল শুরু হয় কান্দি সাঁইথিয়া ১১নম্বর রাজ্য সড়কের উপর।

Related posts

বন্যার জল কমার পর ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা

E Zero Point

ফ্রি রেশনের নির্দেশিকা জারি করল রাজ্য

E Zero Point

বর্ধমানে বেসরকারী বাস না চলায় চরম ভোগান্তিতে কর্মরত মানুষ

E Zero Point

মতামত দিন