30/08/2026 : 12:04 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্ত এর উদ্যোগে বস্ত্র দান কর্মসূচী

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১ ডিসেম্বর, ২০২০:


আবারও কান্দি মহকুমায় মানবিক পুলিশের নজির ধরা পড়ল। সোমবার কান্দি মহকুমার সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্তের উদ্যোগে দুস্থ ও আর্ত মানুষদের বস্ত্রদান কর্মসূচি নেওয়া হল। সোমবার সকাল থেকে মুর্শিদাবাদ জেলার সালার থানার বিভিন্ন দুস্থ এলাকায় সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্তের উদ্যোগে‌ এই দুস্থ ও আর্ত মানুষদের বস্ত্র দান করে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হয়েছে। সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্ত জানিয়েছেন এই কর্মসূচি এখনো বেশ কয়েক দিন চলবে। আজ সালার থানার পক্ষ থেকে ৮০০ জন দুঃস্থ মানুষদের বস্ত্রদান করা হয়েছে। তিনি জানিয়েছেন দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।

Related posts

কৃষক, খেতমজুর ও শ্রমিকদের বিক্ষোভ অবস্থান মেমারিতে

E Zero Point

মহিলার ঝুলন্ত মৃত দেহ উদ্ধার ভাতারে

E Zero Point

শিশুকন্যাকে শ্লীলতাহানী ৫৮ বছরের প্রৌঢ়ের

E Zero Point

মতামত দিন