22/07/2026 : 9:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

শিশুকন্যাকে শ্লীলতাহানী ৫৮ বছরের প্রৌঢ়ের

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২৮ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতারের কর্জনা গ্রামে এক ৬ বছরের শিশুকন্যাকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রেপ্তার ৫৮ বছরের এক প্রৌঢ়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ওই এলাকায়। ভাতার থানায় লিখিত অভিযোগ জানায় ওই শিশুর বাবা। ভাতার থানার পুলিশ গ্রেফতার করেছে ওই ব্যক্তি কে।
ওই ব্যক্তির নাম গৌরমোহন দাস, বয়স ৫৮, তিনি বিভিন্ন জায়গায় হরিনাম সংকীর্তন করেন।

শিশুকন্যার বাবা জানান, গৌরমোহন দাস বিভিন্ন জায়গায় হরিনাম সংকীর্তন করেন । আমাদের পাড়াই একটি ঘর করে আছেন এক বছর। বিভিন্ন জায়গার নাম সংকীর্তন করেন। তাই আমরা ওনাকে ভালো চোখেই দেখতাম ।আমাদের বাড়ির সঙ্গে যাতায়াতও ছিল ।সম্মান জানাতাম ওনাকে।গতকাল সন্ধ্যায় আমার মেয়েকে বিস্কুটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায়।

আমরা যখন মেয়েকে খোঁজাখুঁজি করছি, তখন দেখতে পাই আমার মেয়ের সঙ্গে গৌরমোহন দাস আপত্তিকর অবস্থায় রয়েছে। আমরা চাই ওর কঠিনতম শাস্তি দিক প্রশাসন।

পুলিশ সুত্রে খবর ওই নাবালিকার বাবা শ্লীলতাহানীর অভিযোগ জানিয়েছেন। তার অভিযোগের ভিত্তিতে গৌরমোহন দাস কে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিচার বিভাগের জন্য পাঠানো হচ্ছে বর্ধমান আদালতে।

Related posts

বর্ধমান টাউন হল ময়দানে শুরু হলো মাঘ উৎসব

E Zero Point

এই প্রথম করোনা আক্রান্তের মৃত্যুতে মন্তেশ্বর এলাকা জুরে আতঙ্ক

E Zero Point

গুসকরায় তৃণমূলের অবস্থান বিক্ষোভ

E Zero Point

মতামত দিন