15/04/2026 : 3:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপশ্চিম বর্ধমান

আবার একাদশীর দিন থেকে মায়ের চারদিনের পুজো শুরু পশ্চিম বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, জামুড়িয়া, ২৮অক্টোবর, ২০২০:


পশ্চিম বর্ধমানের জামুড়িয়া মদনতোড় পঞ্চায়েতের মদনতোড় গ্রামের প্রায় সাড়ে ৩০০ বছরের পুরানো মুখার্জী পরিবারের দুর্গাপুজো এবছর প্রতিমা বিসর্জনের পরেই মায়ের আদেশে পুজোর ভুলত্রুটির কারনে আবার রীতিনিয়ম মেনে দশমীর পরের দিন থেকে পুজো শুরু হল। একাদশীর দিন থেকে রীতিনিয়ম মেনে সপ্তমী পুজো হয়, এবং যেভাবে মায়ের ৪ দিন পুজো হয় সেই নিয়মেই পুজো করা হচ্ছে বলে জানালেন মুখার্জ্জী পরিবারের এক সদস্য। পরিবারের এক সদস্য শান্তি মুখার্জ্জী জানান, দশমীর দিনে প্রতিমা বিসর্জনের সময় তাদের পরিবারের এক সদস্যের ভর আসে। সেই সময় তাকে ১৫ জন মানুষও ধরে রাখতে পারছিলেননা। ভরের আবেশে ওই সদস্যটি মন্দিরে মায়ের বেদীতে বসে পড়ে। মুখার্জ্জী পরিবারের পুরোহিত ওই সদস্যকে শান্ত করেন। ওই সদস্য ভর অবস্থায় তাদের জানায় অষ্টমীর দিনে মায়ের ভোগে অনিয়ম ও ভুলত্রুটির কারনে আবার ৪ দিন একই নিয়মে পুজো করার আদেশ দেয়। মায়ের আদেশ পাওয়ার পরে একাদশীর দিন থেকে পুজো শুরু করে মুখার্জ্জী পরিবারের সদস্যরা।

মুখার্জ্জী পরিবারে পুরোহিত উত্তম গোস্বামী জানান, প্রতিমা বিসর্জনের সময় মা সরস্বতীর একটি হাতের আঙুল কোনো কারনে ভেঙে যায়। সেই সময় পুরোহিত হিসাবে তিনি বিধি দেন অষ্টমঙ্গলার দিনেই আবার মুখার্জ্জী পরিবারে পুরোহিত উত্তম গোস্বামী জানান, প্রতিমা বিসর্জনের সময় মা সরস্বতীর একটি হাতের আঙুল কোনো কারনে ভেঙে যায়। সেই সময় পুরোহিত হিসাবে তিনি বিধি দেন অষ্টমঙ্গলার দিনেই আবার মায়ের পুজো হবে। কিন্তু বিসর্জনের কিছু মূহূর্তের আগেই পরিবারের এক সদস্যের ভর আসে এবং মায়ের আদেশ অনুযায়ী একাদশীর দিন থেকে আবার পুজো শুরু করা হয়। তিনি জানান মায়ের আদেশ পুজো না করলে মুখার্জ্জী পরিবারের বংশে আর কেউ থাকবে না।

Related posts

মেমারিতে ২৬ কিলো গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

E Zero Point

মন্ত্রীর উপস্থিতিতে বিদায়ী সম্বর্ধনা লাইব্রেরিয়ানের

E Zero Point

বেঙ্গল কেমিক্যালে চাকরি দেওয়ার নাম করে প্রতারনা

E Zero Point

মতামত দিন