07/09/2026 : 9:30 AM
আমার বাংলা

ভাটা মুখী বিষধর সাপের ঝাপান খেলা

জিরো পয়েন্ট নিউজ – কল‍্যাণ দত্ত, খন্ডঘোষ, ১৩ ডিসেম্বর ২০২০:


মানুষকে আনন্দ দেওয়াটাই যেন সাপুড়েদের মূল উদ্দেশ্য। ঝাপান খেলা হল সাপুড়েদের একটি অন্যতম খেলা। এই খেলাকে ঘিরে তৈরি হয় প্রায় উৎসবের আমেজ। সাপ প্রদর্শন করে নিজেদের আকর্ষণীয় কসরত হলো সাপুড়েদের ঝাপান খেলা । বাদ্যের তালে সাপুড়ে-কে নিজে নাচতে হয় আর সঙ্গে ফণা তুলে সাপও বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে এই ঝাপান খেলায় । বিভিন্ন এলাকা থেকে সব বয়সী মানুষ উপস্থিত থেকে উপভোগ করে বিষধর সাপের ঝাপান খেলা। চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী এই খেলা দিন দিন হারিয়ে যেতে বসেছে। তার ওপর এই বছর বাদ সেধেছে মহামারী করোনার কারণে লকডাউন। ঝাপান খেলা প্রায় ভাটার মুখে, তাই গ্রামে-গ্রামে, ঘুরে- ঘুরে দিনগুজরান এর দায়ে এবং সাথে মানুষজনকে আনন্দদানের জন্যে বেরিয়ে পড়ছে সাপুড়েরা। দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলায় বিখ্যাত এই ঝাপান খেলা । প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঐতিহ্য বজায় রক্ষার স্বার্থে সাপুড়েদের ভরসা বিষধর সাপ-ই।

Related posts

কৃষক বন্ধু প্রোগ্রামে কৃষ্ণ ঘোষ

কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ মেমারিতে

ezeropoint +91 7797331771

এবার জেলার পুজো উদ্বোধনেও মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়

ezeropoint +91 7797331771

মতামত দিন