30/08/2026 : 6:14 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

৪০ হাজার টাকা সহ ৯ জন জুয়াড়ি গ্রেপ্তার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, নূর আহমেদ, মেমারি, ১৪ ডিসেম্বর:


গত রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জির নেতৃত্বে মেমারি মহাপ্রভু সব্জি মার্কেটে পুলিশ হানা দেয়। সেখান থেকে পুলিশ স্থানীয় ৯ জন ব‍্যক্তিকে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করে। জুয়াস্থল থেকে নগদ ৪০ হাজার টাকা, তাস, মোমবাতি, পলিথিন আটক করা হয়।
ধৃতদের নাম মফিজুল মল্লিক (৪৮), সুপ্রভাত চক্রবর্তী (৩৬), সিরাজুল মল্লিক(৪২), দিলিপ সাহানি (৪৬), টিটু অধিকারী (৪৯), তরুণ শিকদার (৪৮), মিলন কৃষ্ণ গিরি (৩৭), মোহনলাল চক্রবর্তী (৩১), কার্তিক বাগ (৫৫)।
ধৃতদের সকলকেই আজ বর্ধমান। আদালতে পেশ করা হয়েছে।

 

Related posts

লকডাউন থেকে আংশিক লকডাউনঃ তাঁতশিল্পীদের অবস্থা এখনও খারাপ

E Zero Point

মেমারি কি জুয়াড়িদের দখলে? আবার গ্রেপ্তার ৪

E Zero Point

করোনা সঙ্কট থেকে মুক্তি পেতে ১২৫ জায়গায় বৈদিক শান্তি যজ্ঞ

E Zero Point

মতামত দিন