27/08/2026 : 2:36 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম দুই

জিরো পয়েন্ট নিউজ – আহাম্মদ মির্জা, জামালপুর, ২৬ ডিসেম্বর, ২০২০:


দ্রুতগতিতে বাঁক কাটিয়ে যাওয়ার সময় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুই বাইক আরোহী। এক বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক। তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার বলরামপুর এলাকায়। দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক উদ্ধার করে পুলিশ দুর্ঘটনা তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গুরুতর জখম বাইক আরোহীর নাম তুষার মালিক(২৫) । এই যুবকের বাড়ি জামালপুর থানার বলরামপুর গ্রামে।আর এক জখম বাইক আরোহীর নাম ধনঞ্জয় ধাড়া। তার বাড়ি বেরুগ্রাম পঞ্চায়েতের নাখরা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দ্রুত গতিতে বাঁক কাটিয়ে যাওয়ার সময় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় দুই বাইক আরোহী জখম হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুই বাইক আরোহী কে উদ্ধার করে জামালপুর ব্লক হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থা সংকটজনক থাকায় জখম তুষার মালিককে বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হলেও অপর জখম ধনঞ্জয় ধারা জামালপুর ব্লক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Related posts

অনাথ শিশুদের নিয়ে দুর্গাপুজো মন্ত্রী স্বপন দেবনাথের

E Zero Point

শক্তিগড় যুব গোষ্ঠী ক্লাবের উদ্যোগে কমিউনিটি কিচেন

E Zero Point

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষ্যে মূর্তি স্থাপন এর সূচনা অনুষ্ঠান খণ্ডঘোষে

E Zero Point

মতামত দিন