07/09/2026 : 7:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সুজিতের পাঠশালায় নববর্ষ উদযাপন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১ জানুয়ারি ২০২১:


আজ কোলসরা গ্রামে চল্লিশটি পরিবারে হাতে চাদর ও কেক উপহার তুলে দিল মেমারি শহরের স্বেচ্ছাসেবী সংস্থা পরশপাথর। সুজিত দলুই নামে একটি ছেলে ঐ গ্রামে বিনা পারিশ্রমিকে পড়ায়। যা সুজিতের পাঠশালা নামে পরিচিত।

ঐ পাঠশালায় গত ২০শে জুন ২০২০ শিক্ষাসামগ্রী প্রদানের মাধ্যমেই পরশপাথরের যাত্রা শুরু হয়েছিল। সুজিতের পাঠশালার ২৫ জন খুদে পড়ুয়ার হাতে কেক লজেন্স ও বিস্কুট দেওয়া হয়েছে।

কোলসরাগ্রামেরই একটি বাড়িতে এক মহিলা তাঁর একমাত্র কন্যা সন্তানকে নিয়ে থাকেন। স্বামী সদ্য গত হওয়ায় খুবই অসুবিধার মধ্যে পড়েছেন। তাই ঐ পরিবারে এক মাস চলার মত রেশন সামগ্রী প্রদান করলো পরশপাথর।

 

Related posts

মেমারিতে রেল গেট পরিদর্শনে রেল আধিকারিক

ezeropoint +91 7797331771

ভাতারের ওরগ্রামে ইকো পার্কের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী

ezeropoint +91 7797331771

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ভালো পুষ্টিকর খাবার প্রয়োজন

ezeropoint +91 7797331771

মতামত দিন