15/07/2026 : 11:38 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

কান্দিতে কংগ্রেসের মহা মিছিল ও জনসভা

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ৭ জানুয়ারি ২০২১:


কান্দি শহর ও ব্লক কংগ্রেসের উদ্যোগে কান্দির পাখমাড়া ডোব এলাকা থেকে কান্দির থানার মোড় এলাকা পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি মহা মিছিল আয়োজন করা হয়েছিল এই মহামিছিলে পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের সংসদ অধীর রঞ্জন চৌধুরী। এই মহামিছিলে কান্দি মহকুমার বহু কংগ্রেস কর্মী পা মিলিয়েছেন।

মহা মিছিলের শেষে কান্দির থানার মোড় এলাকায় প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল এই জনসভা থেকে মূলত বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অধীর বাবু তৃণমূল ও বিজেপি সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার ডাক দিয়েছেন।

মহামিছিল ও জনসভায় অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক শফিউল আলম খান, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সভাপতি নরত্তম সিংহ, কান্দি শহর কংগ্রেসের সভাপতি সাহিত্য প্রদীপ সিনহা সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।

 

Related posts

পূর্ব বর্ধমান জেলায় ৯ জন, মেমারি-১ ও ২ ব্লকে ৬ জন করোনা পজিটিভঃ পাল্লারোডের চাঁচাইয়ে ৫ বছরের শিশু আক্রান্ত

E Zero Point

‘আগমনীর আহ্বান, পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান’ কর্মসূচী মেমারি শহরে

E Zero Point

অস্থায়ী সিকিউরিটি গার্ডদের কাজ চলে যাওয়ায় বিক্ষোভ

E Zero Point

মতামত দিন