07/06/2026 : 3:10 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে নৃশংস ভাবে খুন

জিরো পয়েন্ট নিউজ রীতা ভট্টাচাৰ্য, কালনা, ১৬ জানুয়ারি ২০২১:


প্রতিবেশীর সাথে কথা বলার অপরাধে সন্দেহের জেরে স্ত্রীকে নৃশংস ভাবে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে, ঘটনাটি কালনা থানার সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উপলতি গ্রামে, অভিযুক্ত স্বামী উত্তম টুডুকে আটক করলো কালনা পুলিশ।


মাঝের মধ্যে পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলতেন কালনার উপলতি গ্রামের বধূ রিনা টুডু ,সেইটা দেখে নিজের স্ত্রীর ওপর সন্দেহ করতো উত্তম টুডু। স্ত্রী ও তার বাপের বাড়িতে অভিযোগ করেন যে রিনা প্রতিবেশীদের সাথে কথা না বলে, কিন্তু স্বামী উত্তমের কথা কোনো কর্ণ পাত করেননি রিনা। রাতে নেশা করে বাড়িতে আসে নিজের স্ত্রীকে বাঁশ দিয়ে নৃশংস ভাবে পিটিয়ে খুন করে উত্তম এমনই অভিযোগ মৃত রিনা টুডুর পরিবারের।

এই ঘটনায় তার স্বামী উত্তম টুডুকে আটক করেছে পুলিশ। তাদের একটি দেড় বছরের শিশুকে নিয়ে বিপাকে পড়েছেন প্রতিবেশীরা। বাবা-মা ছাড়াই শিশুটি এখন প্রতিবেশীদের কাছে রয়েছে। গ্রামবাসীরা জানান– বছর পাঁচেক আগে এই দম্পতি বাঁকুড়া থেকে এই গ্রামে ক্ষেতমজুরের কাজ করতে আসেন। তারপর থেকেই সড়কের পাশে ঘর তৈরি করে বসবাস করতেন, বিনা টুডুর কিভাবে মৃত্যু ঘটলো পুলিশ তদন্ত শুরু করেছে।

Related posts

আই লাভ বহরমপুর – সেলফিয়ানদের নতুন ঠিকানা

E Zero Point

করোনায় মৃত নির্দল প্রার্থী সমীর ঘোষঃ ভারত-বাংলাদেশ সীমান্তে শোক সভা

E Zero Point

কলানবগ্রাম তরুণ সংঘের রক্তদান শিবির ও ক্রিকেট প্রতিযোগিতা

E Zero Point

মতামত দিন