27/08/2026 : 10:46 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনার দুটি সমবায় সমিতির বিরুদ্ধেলক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

জিরো পয়েন্ট নিউজ রীতা ভট্টাচাৰ্য, কালনা, ২১ জানুয়ারি ২১২১:


কালনা দু নম্বর ব্লকের অন্তর্গত সেনেরডাঙা সমবায় সমিতি ও নেপাকুলী সমবায় সমিতির গরিব মানুষের কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে সমবায় গুলিকে বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা সমবায় গুলির চেয়ারম্যান সুভাষ ঘোষের বিরুদ্ধে।

দীর্ঘদিন বিভিন্ন জায়গায় দরবার করেও কোনো ফল পাইনি সাধারণ মানুষেরা, আর এর পরই আজ কালনা বৈঁচী রোড পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষরা ও বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি তিনি এদিন ধর্না মঞ্চ বসেও অবিলম্বে সাধারণ মানুষের টাকা ফেরানোর দাবি তোলেন।

এ বিষয়ে তৃণমূল কালনা দু নম্বর ব্লক সভাপতি প্রণব রায় তিনি জানান, ভোটের আগে অশিক্ষিত মাতালদের নিয়ে এসে বাজার গরম করার চেষ্টা, আমানতকারীরা নিশ্চয়ই টাকা ফেরত পাবে, বাম সরকারের আমল থেকে লসে চলছিল সমবায়টি। সমবায়মন্ত্রী অরূপ রায়কে বিষয়টি জানানো হয়েছে, যদি সমবায়ের জন্য লোন স্যাংশন হয় অবিলম্বে টাকা ফেরত পাবেন গ্রাহকরা, শুধু ভোটের আগে বাজার গরম করার চেষ্টা।

Related posts

মঙ্গলকোটে জনকল্যাণ সমিতির পুজোর উদ্বোধনে জেলা পরিষদের ভূমি কর্মাদক্ষ।

E Zero Point

কান্দিতে বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব পালন

E Zero Point

লরির ধাক্কায় মৃত্যু হনুমানের অন্তিমক্রিয়া মন্তেশ্বরে

E Zero Point

মতামত দিন