07/09/2026 : 12:08 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

কান্দিতে বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব পালন

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২৮ মার্চ ২০২১:


মুর্শিদাবাদ জেলার কান্দির রাধা বাজার মুক্তহস্ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে হোলির দিন মানবিক মুখ দেখা গেল কান্দি শহরের ডোমপাড়া বস্তি এলাকায় কচিকাচাদের হাতে অভিনবভাবে জয় বক্স এর মাধ্যমে দোল খেলার সামগ্রী বিতরণ করা হলো বলে জানা গিয়েছে।

অন্যদিকে নৃত্য সংস্থা নেত্যালয়ের পক্ষ থেকে বসন্ত উৎসব পালন করা হলো প্রভাতফেরী ও ডান্ডিয়া নাচ এর মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে বসন্ত উৎসব পালন করা হলো বলে জানা গিয়েছে। কান্দি শহরের বিভিন্ন এলাকায় শোভাযাত্রার মাধ্যমে এই বসন্ত উৎসব পালন করে নেত্যালয়ের সদস্যরা।

জীবভর পাড়ার রাঙ্গা হিল্লোলের পক্ষ থেকে বিগত ২০০৭ সাল থেকে প্রভাতফেরির মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হচ্ছে কান্দি শহর জুড়ে। এবছর তার ব্যতিক্রম হয়নি রাঙ্গা হিন্দুদের সদস্যরা শোভাযাত্রার অনিত্যের মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালন করে বলে জানা গেছে।

এছাড়াও কান্দি ঝড় নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে প্রভাতফেরির মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হলো যথাযথ মর্যাদার সঙ্গে কান্দি শহর জুড়ে বলে জানা গিয়েছে।

 

 

Related posts

মেমারি-১ ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের মিছিল

ezeropoint +91 7797331771

পানাগড় লায়ন্স ক্লাবের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

দুর্গাপুরকে স্মার্ট সিটি করার উদ্যোগ গ্রহণে আলোচনা সভা

ezeropoint +91 7797331771

মতামত দিন