12/07/2026 : 2:50 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পানাগড় লায়ন্স ক্লাবের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

শেখ নিজাম আলমঃ পানাগড় বাজার লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আজ এলাকার দূঃস্থ মানুষদের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। জানা যায়, পানাগড়ের বিভিন্ন জায়গা থেকে মোট ২০০০ দূঃস্থ মানুষদেরকে এই মাস্ক দেওয়া হয়। পশ্চিম বর্ধমানে করোণা থেকে মুক্তি পেতে ও যে সমস্ত গরীব মানুষরা অর্থের অভাবে মাস্ক কিংবা স্যানিটাইজার কিনতে পারছেন না। বিশেষ করে তাদের পাশে দাঁড়ালেন পানাগড় বাজার লায়ন্স ক্লাব। এই ক্লাব দূঃস্থদের জন্য বিভিন্ন কিছু পরিষেবা দিয়ে আসছেন ও ভবিষ্যতেও যা প্রয়োজন তার চাহিদা মেটানোর আপ্রাণ চেষ্টা করা হবে বলে জানা যায়। পানাগড় বাজারের বিভিন্ন জায়গার এই দূঃস্থ মানুষরা মাস্ক ও স্যানিটাইজার পেয়ে খুশী হয়েছেন।

Related posts

স্বাধীনতা দিবসে কোভিড যোদ্ধাদের সংবর্ধনা মেমারিতে

E Zero Point

মাসির মৃতদেহ সৎকার করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল বোনপো

E Zero Point

কলকাতা মেট্রোর সাথে হাত মেলাল বন্ধন ব্যাঙ্ক

E Zero Point

মতামত দিন