12/07/2026 : 1:25 PM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

হুলদিবস গলসির খেতুড়ায়

শেখ নিজাম আলমঃ আজ ৩০ শে জুন হুল দিবস। গলসী ২ এর অন্তর্গত খেতুড়া আদিবাসী পাড়ায় আদিবাসী অধিকার মঞ্চের পতাকা তুলে ফুল দিয়ে হুল দিবস পালন করা হল। উপস্থিত ছিলেন গণ আনন্দোলনের নেতা সাইফুল হক সহ আদিবাসী গ্রামবাসীবৃন্দরা, ও অন্যান্য গণসংগঠনের সংগঠক ও কর্মীরা ও পাড়ার ক্ষুদে ও কচিকাঁচারা।
এই দিনটি এক তাৎপর্যপূর্ন দিন। ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ বা হুল মহাবিদ্রোহ দিবস। স্বাধীনতা সংগ্রামের তাৎপর্যপূর্ণ দিবস। ১৮৫৫ সালের ৩০ জুন সাঁওতাল সম্প্রদায়ের চার ভাই সিদো-কানহু-চাঁদ ও ভৈরবের নেতৃত্বে আদিবাসীরা সর্বাত্বক যুদ্ধ ঘোষণা করে। যোগ দেয় ভূমিহীন খেতমজুর, তাঁতি, কামার, কুমোর,গোয়ালা গ্রামীন কুটির শিল্পী প্রমুখেরা।এ যুদ্ধের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সৈন্য ও তাদের দোসর অসৎ ব্যবসায়ী, জোতদার জমিদার,মুনাফাখোর ও মহাজনদের অত্যাচার, নিপীড়ন ও নির্যাতনের হাত থেকে নিজেদের রক্ষা করা এবং একটি স্বাধীন সাঁওতাল পরগনা রাজ্য প্রতিষ্ঠা করা। ঐ মহা বিদ্রোহ আজও সমানভাবে প্রাসঙ্গিক।
.

Related posts

পানীয় জল সরবরাহকারী ট্যাঙ্ক নিয়ে আবার অভিযোগ নিমো ১ পঞ্চায়েতের বিরুদ্ধে

E Zero Point

স্ত্রীর ঘারে কুরুলের কোপঃ মেমারি থেকে গ্রেপ্তার স্বামী

E Zero Point

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ কোতলপুরের তৃণমূল প্রার্থী সঙ্গীতা মালিকের

E Zero Point

মতামত দিন