26/02/2026 : 5:29 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

বামেদের নেতাজী জন্মদিবস পালন

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ২৩ জানুয়ারি ২০২১:


এসএফআই ও ডিওয়াইএফআই ভাতার ১ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজ ২৩শে জানুয়ারী শনিবার বিকালে বলগোনা অঞ্চলে ভাটাকুল বাজারে স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী পালন করা হলো ।
নেতাজির জন্মদিনকে অবিলম্বে দেশপ্রেম দিবস হিসাবে ঘোষনা করতে হবে কেন্দ্রীয় সরকারকে এই দাবিতে পথসভা অনুষ্ঠিত হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি ও দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় ও প্রতি বছরের ন্যায় এবছরও আজকের দিনে গরীব দুস্থ ছাত্রছাত্রীদের খাতা পেন চকোলেট দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই  জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী, ডিওয়াইএফআই ভাতার ১ আঞ্চলিক কমিটির সম্পাদক সুভাশিষ মিত্র, এসএফআই ইমালউদ্দিন।

Related posts

সুন্দরবনে আমফানে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকলেন বৈঁচি আটচালা গ্রুপ

E Zero Point

তৃণমূলের কাউন্সিলর কিন্তু পূর্ব বর্ধমানে দলীয় কার্যালয়ে বসতে বাধা

E Zero Point

মেমারিতে চরম দুর্ভোগ রেল যাত্রীদের

E Zero Point

মতামত দিন