16/07/2026 : 6:17 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

ফেরাতে হাল, ধরো লাল- তৃণমূল-বিজেপি বাংলার বিকল্প নয়ঃ ত্রিপুরার প্রাক্তন মুখ‍্যমন্ত্রী

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২ ফেব্রুয়ারি ২০২১:


৩২ বছরের শাসনের অবসান ঘটিয়ে তৃণমূলকে যখন বাংলার মানুষ ক্ষমতার রাজসিংহাসনে বসিয়ে ছিলেন তখন বোধহয় মানুষ জানতো না যে এই ১০ বছরে সিন্ডিকেট ও কাটমানির সরকার চলবে এই বঙ্গে। আর এখন নির্বাচনের সন্ধিক্ষনে বিজেপি যখন সোনার বাংলা উপহার দেবে বলে স্লোগান তুলছেন ঠিক তখনই সেই তৃণমূলের নেতারায় বিজেপির মুখ হয়ে উঠেছে। এখন বোঝা দায় কে তৃণমূল আর কে বিজেপি- মুদ্রার এপিঠ আর ওপিঠ। তাই ফেরাতে হাল, ধরো লাল।

আজ বর্ধমান শহরে সিপিআইএমের সমাবেশের বক্তব্যের মূল সুর ছিল এটাই। বর্ধমান টাউনহলের মাঠ একটি জনসভার পক্ষে ছোট হলেও সেখানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাস্তায় রাস্তায় লাল ঝান্ডা নিয়ে মেহনতি মানুষের পদধ্বনির ফল কি হবে তার উত্তরের জন্য অপেক্ষা করতে হবে এখন কয়েক মাস।

সমাবেশের মূল বক্তা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মাণিক সরকার কেন্দ্রের কৃষি বিল নীতি ও রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে সরব হন। তিনি বলেন তৃণমূল-বিজেপি বাংলার বিকল্প নয়।

এছাড়াও বক্তব্য রাখেন বর্ধমান জেলা সম্পাদক অচিন্ত মল্লিক, অমল হালদার,অজ্ঞু কর , আভাস রায় চৌধুরী, সৈয়দ হোসেন, প্রমুখ

Related posts

ভারত-বাংলাদেশ সীমান্তে ব্রাউন সুগার সহ ১১ লক্ষ টাকা উদ্ধার

E Zero Point

মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে নেতাজীর জন্মদিন পালন

E Zero Point

যুবদের সভা কালনায়

E Zero Point

মতামত দিন