জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ৮ ফেব্রুয়ারি ২০২১:
মেখেলিগঞ্জ উত্তর ও দক্ষিণ সদর মণ্ডল ভারতীয় জনতা পার্টির যৌথ উদ্যোগে, আজ মেখেলিগঞ্জ ব্লকের কুচলিবাড়িতে l একটি প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয় l দলীয় সূত্রে খবর, গোটা, “রাজ্য জুড়ে তৃনমূলের দূর্নীতি সন্ত্রাস” এর প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয় বলে জানা যায় l এই সভায় তৃনমূল ও অন্যান্য দল ছেড়ে প্রায় ১০০ টি (একশো) পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন ।
নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জ দক্ষিণ মন্ডল কমিটির সভাপতি দধিরাম রায় ও মেখলিগঞ্জ উত্তর মন্ডল কমিটির সভাপতি বিশ্বনাথ শীল l
এদিনের এই সভায় বিজেপির দুই মণ্ডল সভাপতির পাশাপাশি, জলপাইগুড়ি জেলা কমিটির সহ-সভাপতি অলোক চক্রবর্তী,মেখলিগঞ্জ দক্ষিণ মন্ডল কমিটির সহ সভাপতি বীরেন রায়,সাধারণ সম্পাদক রুহীদাস সরকার প্রমুখ উপস্থিত ছিলেন । সেই সঙ্গে মেখলিগঞ্জ টাউন মন্ডল কমিটির সাধারণ সম্পাদক আশেকার রহমান,মেখলিগঞ্জ দক্ষিণ মন্ডল কমিটির সম্পাদক ভূপাল রায় ও অতূল্য রায় (বিধানসভার বুথ প্রবন্ধ প্রমুখ) ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন l এদিনের এই সভা প্রসঙ্গে, মেখেলিগঞ্জ দক্ষিণ সদর মণ্ডল ভারতীয় জনতা পার্টির সভাপতি দধিরাম রায় জানান, তৃণমূলের প্রতি এখন সাধারণ মানুষের মোহভঙ্গ হচ্ছে l আবার তৃণমূলের উচ্চশারির অনেক নেতাই বৈরাজ্ঞের সুর ধরেছেন l বিজেপিতে প্রবেশের জন্য l

