30/08/2026 : 8:37 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

শিক্ষানিকেতন গ্রামে যাওয়ার রাস্তার হাল বেহাল

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৯ ফেব্রুয়ারি ২০২১:


পালসিট স্টেশন থেকে স্বয়াস্তিপল্লী হয়ে দাদপুর মামদোতলা শিক্ষানিকেতন গ্রামে যাওয়ার রাস্তার হাল খারাপ বিগত বেশ কয়েক বছর ধরে, এই রাস্তাটি এখনও স্থানীয় মানুষদের নিত্যদিনের দুর্ভোগের কারণ, প্রায় ২.৫কিমি দীর্ঘ রাস্তার উপড়ের মোরামের আস্তরণ উঠে কোথাও ইট বেরিয়ে গেছে কোথাও আবার গর্ত।

বর্ষাকালে জল জমে ভোগান্তি আরো বারে, এই রাস্তায় রেল কর্ডলাইনের সাবওয়ের নিচের অংশের হাল সব থেকে খারাপ, বছরের বেশিরভাগ সময় জল জমে থাকে সেখানে, স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াসিম, ভাস্কর হালদার, তন্ময় ঘোষরা জানালেন “মামদোতলা বাজারের দিক থেকে ১০০মিটার আনুমানিক ও পালসিট স্টেশনের দিক থেক্র আনুমানিক ১৫০মিটার রাস্তা ঢালাই হলেও মধ্যবর্তী আনুমানিক ২কিমি রাস্তার হাল খুব খারাপ”।

সামনে বর্ষা আসছে, তার আগে সারাই হোক রাস্তা, উঠছে সেই দাবী, ২টি কলেজে ও ৩টি স্কুলের ছাত্র ছাত্রীরা সহ এলাকার সব মানুষ এই রাস্তা দিয়ে পালসিট স্টেশন থেকে দাদপুর শিক্ষানিকেতনে যাতাযাত করে, এই রাস্তা দিয়ে সহজে জাতীয় সড়কেও যাওয়া যায়।

তাই এই রকম ১টি গুরুত্বপূর্ণ রাস্তা দ্রত মেরামতি হয়ে ফিরুক ভালো অবস্থায় তার জন্য প্রশাসনের নজরের অপেক্ষায় এলাকার সকলে , পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পে সুরাহা চাইছেন স্থানীয় ব্যবসায়ী রণজিত দে , বিকাশ সরকার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা দিলীপ সরকার , রৌয়ফ সেখ সকলেই।

Related posts

পঞ্চায়েত কর্মচারী সমিতি ৮০ জন অসহায় পরিবারের পাশে মেমারিতে

E Zero Point

৩০০ বছরের দেবী দেবী শ্রী শ্রী তারা মা পূজা মন্তেশ্বরে

E Zero Point

বাথরুমে জলভর্তি বালতিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো এক শিশুর

E Zero Point

মতামত দিন