23/04/2026 : 10:08 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সিপিআইএম প্রার্থীকে নিয়ে বাম ছাত্রযুবদের মিছিল রসুলপুরে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, নূর আহামেদ, মেমারি,  ১৩ মার্চ ২০২১:


বাম ছাত্রযুব সংগঠনের উদ্যোগে শনিবার মেমারি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সনৎ ব্যানার্জীকে নিয়ে একটি প্রচার মিছিল সংগঠিত হয়। রসুলপুর অনাথ সমিতি থেকে ছাত্রযুব ও সাধারণ মানুষ জমায়েত হয়ে প্রচার মিছিল শুরু হয়ে রসুলপুর বাজারে শেষ হয় এবং মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।


মিছিলে ছিলেন ছাত্রযুব নেতা তন্ময় মন্ডল, সেখ আব্দুল রউফ ও তারক মন্ডল। মিছিল শেষে একটি পথসভায় বক্তব্য রাখেন পার্টি নেতা ভবানী ব্যানার্জী এবং প্রার্থী সনৎ ব্যানার্জী।

সংযুক্তমোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সনৎ ব্যানার্জী বলেন, বিগত দিনে ছাত্রযুবরা কাজ ও কমপয়সায় লেখাপড়ার দাবী নিয়ে যখন নবান্ন অভিযানে যায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ছাত্রযুবদের উপর যেভাবে লাঠি চালায় তা এই সরকারে ব্যার্থতাকে প্রমাণ করে। এমনকি রাজ্যের কৃষকরা চরম দুদর্শার মধ্যে আছে, ফসলের ন্যায্য দাম পাচ্ছে না এ ব্যাপারের রাজ্যের তৃণমূল সরকার ও কেন্দ্রের বিজেপি সরকারের কোন হেলদোল নেই। রাজ্যে কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে শ্রমিকরা অনাহারে মরছে, উন্নয়ণের কোর অগ্রগতি নেই অথচ ভোটের মুখে বিজেপি ও তৃণমূলের স্বার্থান্বেষী নেতার দলবদলে ব্যস্ত হয়ে পড়েছে।

Related posts

মেমারিতে চুণী কাপ ফুটবল প্রতিযোগিতা

E Zero Point

একাধিক শহর নেতৃত্ব অনুপস্থিত বিজয়া সম্মিলনীতেঃ তির্যক মন্তব্য শহর তৃণমূল কংগ্রেস সভাপতির

E Zero Point

কর্তব্যে অবিচল দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষক

E Zero Point

মতামত দিন