27/08/2026 : 2:26 PM
আমার বাংলাকালনাপূর্ব বর্ধমান

বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ ঘিরে ফের চাঞ্চল্য কালনায়

জিরো পয়েন্ট নিউজ – কমল বড়া, মন্তেশ্বর, ১৯ এপ্রিল ২০২১:


ভোট মিটতে না মিটতেই কালনার কল্যাণপুরের কামার পাড়ার বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে ফের চাঞ্চল্য। নিহত কর্মীর নাম অখিল প্রামানিক । এই মৃত্যুর পিছনে তৃণমূলের যোগ রয়েছে এমনটাই অভিযোগ মৃত কর্মীর পরিবারের এবং পদ্ম শিবিরেরও।

পরিবারের অভিযোগ অখিল প্রামানিক কে খুন করে দেহ বাড়ির সামনে একটি আম গাছে ঝুলিয়ে দেয় দুষ্কৃতীরা। এই খুনের ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দুষ্কৃতীদের দিকে উঠেছে।

নিহতের বাড়ির লোকেদের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতিরাই অখিল প্রামাণিক কে খুন করে তারই বাড়ির সামনে তার দেহ জুলিয়ে দিয়ে যায়। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ।

Related posts

ক্লাব সেলিব্রেশন ০০৭ এর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন মেমারিতে

E Zero Point

অবৈধ বাজি কারখানায় আগুন মৃত এক

E Zero Point

ওষুধ কিনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মেমারির এক ব্যক্তির

E Zero Point

মতামত দিন