27/08/2026 : 1:17 AM
আমার বাংলাপূর্ব মেদিনীপুর

অবৈধ বাজি কারখানায় আগুন মৃত এক

জিরো পয়েন্ট নিউজ – এগরা – পূর্ব মেদিনীপুর, ২৬ এপ্রিল ২০২৩:


ফের বেআইনি বাজি কারখানায় আগুন লেগে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার
এগরা ১ নং ব্লকের আর বি সি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুরন্দা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে বহুদিন ধরে এই এলাকায় একটি অবৈধ বাজি খারাখানা চালাচ্ছিল দুর্গাপদ জানা ও তার বাবা নারায়ণ চন্দ্র জানা। নারায়ণচন্দ্র জানা আতশবাজি তৈরি করার সময় হঠাৎই আসাবধানতা বশত আগুন লেগে যায়।

ছেলে দুর্গাপদ জানা স্ত্রী গৌরী জানার গায়ে আগুন লেগে পুড়ে যায়। এলাকার লোকেরা দেখতে পেয়ে দলকলে ফোন করলে ২ টি দমকল ইঞ্জিন এসে আগুন নেভায়। গুরুতর আহত অবস্থায় দুর্গাপদ ও গৌরীকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা দুর্গাপদকে মৃত বলে ঘোষণা করেন। গৌরী এখণো গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

Related posts

নাদনঘাট থানার ওসির পক্ষী প্রেম

E Zero Point

ভক্তদের জন্য জামালপুরের বাবা বুড়োরাজের মন্দিরে পূজা বন্ধ

E Zero Point

নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন মেমারি পৌরসভার চেয়ারম্যান!!!

E Zero Point

মতামত দিন