26/08/2026 : 4:01 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

কুড়ি কেজি দুধে স্নান তৃণমূল কর্মীর!!!

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৩ মে ২০২১: 


তৃণমূল কংগ্রেস তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসলে কুড়ি কেজি দুধে স্নান করবেন, মনে মনেই মানত করেছিলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী দীপক ঘোষ।

এরপরই এদিন ফলাফল ঘোষণা হওয়ার পরের দিন সোমবার দুপুরে, পূর্বস্থলীর শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ শ্রীরামপুর এলাকায় কুড়ি কেজি দুধ দিয়ে স্নান করেন দীপকবাবু। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাঁর মাথায় এক ঘটি করে দুধ ঢেলে তাকে স্নান করিয়ে দেন।

স্নান সেরে উঠে দীপকবাবু জানান তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন হবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং এলাকারই বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ জয়লাভ করলে মানত করেছিলাম, দুধ দিয়ে স্নান করব সেই আনন্দতেই এদিন দুধ দিয়ে স্নান করলাম।

Related posts

কৃষক আন্দোলনের সমর্থনে মেমারিতে মিছিল

E Zero Point

সাস্থ্য বিধি মেনে দুর্গাপুজো ছাতিনাকান্দিতে

E Zero Point

১২ মিনিট ভাষণ দিলে ১০ মিনিট আমায় এবং মোদিজিকে গালাগালি করেন: অমিত শাহ

E Zero Point

মতামত দিন