15/07/2026 : 3:02 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানরায়না

রায়নার ব্যাবসায়ী ও স্থানীয় মানুষদের এক অসাধারণ উদ্যোগ

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, রায়না, ৩ মে ২০২১:


সমাজসেবী সংস্থার সমাজসেবার কথা আমরা অনেক শুনেছি, কিন্তু এবারে আপনারা সাক্ষী থাকবেন সাধারণ মানুষদের, অসাধারণ সামাজিক উদ্যোগের প্রচেষ্টার ।
বর্ধমান ইন্দাস রোডে, রায়না ব্লকের, মোগলমারি বিশ্রামাগারে এক অসহায় মুখ বধিরকে দীর্ঘদিন ধরে পড়ে থাকতে দেখা যায়।
তার পরণে একটা ময়লা কাপড়।


মোগলমারি বাজারের এক ব্যবসায়ি সেখ নিজামুদ্দিন বলেন, “এই বৃদ্ধাকে চার মাস আগে এই রাতে একটি গাড়ি করে কে বা কারা নামিয়ে দিয়ে গেছে। তার পর থেকে এই বৃদ্ধা এই বিশ্রামাগারে অসহায় ভাবে থাকে। আমারা এরপর থেকে তাকে কিছু খাবারে ব্যবস্থা করে দিই এবং এই খানেই তিনি থাকেন। মোগলমারি বাজার কমিটির তরফ থেকে তিন বেলায় খাবারের ব্যবস্থা করা হয়েছে”।
বাজার কমিটির তরফ থেকে, এই বৃদ্ধাকে সমাজে সঠিক ভাবে বাঁচাতে, প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Related posts

গান্ধীজয়ন্তীতে বৃক্ষরোপন কর্মসূচি ভাতারে

E Zero Point

ভাতারে কোয়ারিন্টনে থাকা পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ

E Zero Point

তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় অনুষ্ঠিত হলো চাটাই বৈঠক

E Zero Point

মতামত দিন