19/08/2026 : 5:58 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

মায়ের হাতে খুন ছেলে

জিরো পয়েন্ট নিউজ–রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১৩ জুন ২০২১:


কান্দিতে মায়ের হাতে খুন হলো ছেলে। ঘটনাটি ঘটেছে কান্দি থানার অন্তর্গত রুদ্রবাতি গ্রামে। জানা গেছে মৃত যুবকের নাম দীনবন্ধু ঘোষ (২০)। পরিবার সূত্রে জানাগেছে মায়ের অবৈধ সম্পর্কের জন্য দীর্ঘদিন ধরে মা ও ছেলের মধ্যে অশান্তি হতো, এদিন সকালেই দীনবন্ধু ঘোষকে নিজের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিদা ও পরিবারের সদস্যরা। মা তার কোনো সঙ্গীকে নিয়ে দীনবন্ধুকে শ্বাসরোধ করে খুন করেছে বলে পরিবারের অভিযোগ।

মৃত যুবকের গলায় দাগ রয়েছে যা থেকে সন্দেহ হয় প্রতিবেশীদের। ঘটনা স্থলে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে মৃত দেহ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযোগের ভিত্তিতে মা ভানু ঘোষকে গ্রেফতার করেছে কান্দি থানার পুলিশ।

 

Related posts

নার্সদের ওপর হামলার প্রতিবাদে ডেপুটেশন কালনা হাসপাতালে

E Zero Point

মহারাষ্ট্র পুলিশ এসে দুই ফল ব্যবসায়ীকে গ্রেপ্তার করল মেমারিতে

E Zero Point

সমবায় থেকে খেলে উগলে ফেলতে হবেঃ মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

E Zero Point

মতামত দিন