15/09/2026 : 1:07 PM
বিদেশ

মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় সেরা কুকুর চীনের ওয়াসাবি

জিরো পয়েন্ট নিউজ১৭ জুন ২০২১:


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওয়েস্টমিনস্টার ক্যানেল ক্লাব আয়োজিত কুকুর প্রতিযোগিতায় আড়াই হাজার অংশগ্রহণকারীর মধ্যে চীনা কুকুর ওয়াসাবি ছিনিয়ে নিলো বিজয়ীর মুকুট।

করোনা পরিস্থিতিতে এবার নির্ধারিত সূচির রদবদল ঘটেছিল। ফেব্রুয়ারিতে না হয়ে আসর বসে গত রবিবার।

বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ ডগ ইভেন্টটিতে চীনা কুকুর ওয়াসাবির সঙ্গে টপ ফাইনালিস্টদের মধ্যে ছিল ফরাসি বুলডগ হুইপেট, ইংলিশ শিপডগ, জার্মান কুকুর শর্টহায়েড পয়েন্টার, শ্যাময়েড এবং ওয়েস্ট হাইল্যান্ডের হোয়াইট টেরিয়ার।

‘ডগ শো’টি ১৮৭৭ সাল থেকে নিউইয়র্কেই হয়ে আসছে। করোনাভাইরাসের কারণে এবারই প্রথম শহরতলি ট্যারিটাউনে এই আয়োজন করা হয়।

Related posts

ফের মা হচ্ছেন ১৫ সন্তানের জননী!

ezeropoint +91 7797331771

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনঃ ভোটাধিকার বঞ্চিত কৃষ্ণাঙ্গরা

ezeropoint +91 7797331771

কৃষকের ছেলে ইয়োশিহিদে সুগা জাপানের নতুন প্রধানমন্ত্রী

ezeropoint +91 7797331771

মতামত দিন