15/07/2026 : 11:21 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ভুয়ো অফিসারের রমরমা, এবার পূর্ব বর্ধমানেও

জিরো পয়েন্ট নিউজ কমল বড়া, কালনা, ৩০ জুলাই ২০২১:


এইবার জাতীয় মানবাধিকার ও সামাজিক ন্যায় ব্যুরো র জাতীয় সম্পাদক এমনই নামজাদা স্টিকার লাগানো গাড়ি সমেত তিন ব্যক্তিকে আটক করল কালনা থানার পুলিশ। ঘটনাটি কালনার লক্ষীগঞ্জ পাড়ার একটি হোটেলের বাইরের,আটক ব্যাক্তিদের জিজ্ঞাসা করছে কালনা পুলিশ।


ভুয়ো আই এস, ভুয়ো পুলিশ, এর পর রাজ্যের চারিদিকে যখন ভুয়ো ব্যক্তিদের নিয়ে চাঞ্চল্য ছড়াচ্ছে, ঠিক তখনই কালনার লক্ষহীগঞ্জ পাড়া এলাকার একটি হোটেলের সামনে থেকে এমন নামজাদা একটি সংস্থার স্টিকার লাগানো গাড়ি থেকে নেমে খাওয়ার সময় নিজেদের মধ্যে বিতর্ক তৈরি হয়। গাড়িতে থাকা তিনজনই গ্রহ রত্নের ব্যবসার সাথে যুক্ত বলে জানা যায়। সকলের বাড়ি মুর্শিদাবাদে।

তাঁরা কীভাবে এই রকম স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করত এ নিয়ে প্রশ্ন উঠতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনা স্থলে এসে পৌঁছায় কালনা থানার পুলিশ। তিনজনকেই আটক করার পর ওই গাড়িটিকেও আটক করেছে কালনা থানার পুলিশ।

 

Related posts

নিউ ইয়ার পিকনিকঃ স্বেচ্ছাসেবক রেখে নজরদারী দামোদরের চরে

E Zero Point

বর্ধমান শহরে ২৯৮, জেলায় ৮৪৫ জন করোনা আক্রান্ত

E Zero Point

জিআরও দপ্তরের চ্যাঙরে দুইজন আহত

E Zero Point

মতামত দিন