16/07/2026 : 3:28 AM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বর্ধমানে গাছ চুরি কাণ্ডে পলাতক তৃণমূল নেতা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৫ অগাষ্ট ২০২১:


পূর্ব বর্ধমান জেলার গলসি ২নং ব্লকের মসজিদপুর ব্লকের ফকির চন্দ্র রোড দশ কিলোমিটার লম্বা রাস্তার দুই পাশে ছিল প্রায় ২০০০ গাছ ছিল । ধীরে ধীরে সে গাছ উধাও হয়ে যায়। গ্রামবাসীদের লিখিত অভিযোগের পর জানা যায় বনবিভাগ ও পঞ্চায়েত সমিতি কেউই গাছ কাটার জন্য কোন অনুমতি দেয়নি ।

গলসি ২নং ব্লকের বিডিও সঞ্জীব সেন তদন্ত করে সাতজনের নামে অভিযোগ করেন গলসি থানায়। এফআইআর এ যার মধ্যে অন্যতম অভিযুক্ত হিসাবে রয়েছেন তৃণমূলের জয়হিন্দ বাহিনীর নেতা গুল মহম্মদ মোল্লা। জানা গেছে তিনি খন্ডঘোষ বিধায়ক নবীনচন্দ্র বাগের গলসি প্রতিনিধি। গুল মহম্মদ এখন পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছেন । স্বাভাবিক ভাবেই এই ঘটনায় রাজ্য নেতৃত্ব কার্যত ক্ষুব্ধ ।

 

Related posts

মেমারি ১ নং ব্লকে তৃণমূলের ধিক্কার মিছিল

E Zero Point

ডাম্পার ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু মোটরবাইক আরোহীর

E Zero Point

বিরোধী শিবির ছেড়ে শতাধিক সিপিএম-বিজেপি কর্মীর যোগদান তৃণমূলে

E Zero Point

মতামত দিন