26/02/2026 : 7:29 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিধায়ককে সংবর্ধনা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, মেমারি, ৭ অগাষ্ট ২০২১:


পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ও দু’নম্বর ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মেমারি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ে ২৬৫ মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যকে বিশেষ সংবর্ধনা দেয়া হল এবং ব্লক মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যরা একটি বিশেষ মানপত্র স্মারক হিসেবে বিধায়কের হাতে তুলে দেন।


এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও পৌরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীর সদস্য সুপ্রিয় সামন্ত, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, ব্লক কংগ্রেসের সহ-সভাপতি সন্দীপ পরামানিক, শেখ, শাহাজান, শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আব্দুল্লাহ, শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ সাঁতরা, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি মুকেশ শর্মা ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাহুল দেব ঘোষাল এবং এই অনুষ্ঠানে আয়োজক ব্লক মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি কৌশিক মল্লিক সহ অন্যান্য সম্মানীয় শিক্ষক ও ব্যক্তিবর্গ।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অচিন্ত্য চ্যাটার্জী। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related posts

“করোনা বলে কিছু নেই”- পূর্ব বর্ধমানে কে এই কথা বললেন?

E Zero Point

কালনার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে স্মারকলিপি

E Zero Point

পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম মোস্তাফা চৌধুরীকে অন্তিম বিদায় বর্ধমানে

E Zero Point

মতামত দিন