29/08/2026 : 3:25 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

স্ত্রীকে কুপ্রস্তাব, প্রতিবাদ জানালে স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১১ অগাষ্ট ২০২১:


স্ত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব। রাস্তাঘাটে উত্যক্ত করার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ জানালে স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা। আশঙ্কাজনক অবস্থায় স্বামী ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার কৃষ্ণপুরে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। অভিযুক্ত যুবক দুলাল সরকার পলাতক।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় রবি বৈরাগীর স্ত্রী যুলি বৈরাগীকে দীর্ঘদিন ধরেই এলাকারই দুলাল সরকার নামে এক যুবক কুপ্রস্তাব দেয়। ওই গৃহবধূ বারবার সে কুপ্রস্তাবে রাজি হচ্ছে না। গতকাল দুপুর বেলায় বাড়িতে একা পেয়ে আবার কুপ্রস্তাব দেয়। তখন মহিলা ওই যুবককে জানাই যে সম্পর্কে তার বৌমা হয়। আপনি কেন এই ধরনের প্রস্তাব আমাকে দিচ্ছেন। সেখান থেকে ওই যুবক পালিয়ে যায়। এরপর স্বামী ঘরে ফিরলে সমস্ত ঘটনা স্বামীকে জানায় ওই গৃহবধূ। স্ত্রীর কথা শুনে স্বামী তড়িঘড়ি ছুটে যায় ঐ অভিযুক্তর বাড়িতে।

কুপ্রস্তাবের কথা জানতে চাইলে বাড়িতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি খুব মারে দুলাল সরকার সহ মোট চারজন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ওই গৃহবধূ তাকে এবং তার একমাত্র মেয়েকে ও মারধরের অভিযোগ উঠে অভিযুক্তদের বিরুদ্ধে। তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় গাজল গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে মহিলার স্বামী রবি বৈরাগীকে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

মহিলা বর্তমানে গাজোল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনায় দুলাল সরকার, বিনোদ সরকার, ও কুমোদ সরকারের বিরুদ্ধে কাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

Related posts

স্বরূপনগরের বিভিন্ন সীমান্ত থেকে, বিএসএফের জালে ১১ বাংলাদেশী

E Zero Point

করোনা আক্রান্ত এক স্বাস্থ্যকর্মীঃ আগামী রবিবার পর্যন্ত পাল্লারোড স্বাস্থ্যকেন্দ্র বন্ধ

E Zero Point

বিজেপির হারের কারণঃ দলবদলু না নেতাদের মাত্রাছাড়া ঔদ্ধত্য?

E Zero Point

মতামত দিন