27/08/2026 : 4:13 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

মহরমের দিন ফাঁকা বাড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ২৬ অগাষ্ট ২০২১:


পেয়ারার লোভ দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। থানাতেও অভিযোগ জানানো হলেও এখনও কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এদিকে আক্রান্ত শিশুটির শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

চাঞ্চল্যকর ঘটনাটি মোথাবাড়ি থানার মেহেরাপুর গ্রাম পঞ্চায়েতের কমলপুর বাবলার। শিশুটি ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস ওয়ানের ছাত্রী। অভিযুক্ত ব্যক্তির নাম সরিফুল মোমিন(‌৪৫)‌।

জানা গেছে, মহরমের দিন সবাই লাঠিখেলা দেখতে ব্যস্ত ছিলেন। ওই সময় বাড়ি ফাঁকা পেয়ে অভিযুক্ত ওই শিশুটিকে পেয়ারার লোভ দেখিয়ে শিশুটির বাড়িতে যায়। তারপর ধর্ষণ করে বলে অভিযোগ।

পরে শিশুটির পরিবারের লোকেরা ওই শিশুটিকে রাক্তাক্ত অবস্থায় দেখতে পান। এদিকে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে মঙ্গলবার রাতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত এখনও অধরা।

Related posts

পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার মেমারিতে

E Zero Point

দলত্যাগী সাংসদ সুনীল মণ্ডলকে দলে ফেরানো যাবেনা এই দাবিতে বর্ধমানে বিক্ষোভ অব্যাহত

E Zero Point

লায়ন্স ক্লাব অফ পান্ডুয়া এবং ইয়ুথ হস্টেল পান্ডুয়া শাখার যৌথ উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন