30/05/2026 : 2:59 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে পুলিশ ডে পালন

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১ সেপ্টেম্বর ২০২১:


পশ্চিমবঙ্গের পুলিশকে সম্মান  জানিয়ে ২০২০  সালে পয়লা সেপ্টেম্বরের দিনটি পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যজুড়ে দ্বিতীয় পুলিশ দিবস সাড়ম্বরে পালিত হলো । কোথাও পুলিশ থানাকে সুসজ্জিত করা হলো নানান রং – বেরংয়ের আলোয় বা কোথাও পথসভার মাধ্যমে উদযাপিত হলো দিনটি । বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেও নানা জায়গায় পুলিশকর্মীদের সমাজ রক্ষায় তাদের অবদানের জন্য সম্মান জানানো হয় ।

পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সকল পুলিশ অফিসার ও পুলিশ কর্মীরা পুলিশ ডে পালন করেন। পুলিশ ডে উপলক্ষ্যে থানা অফিস প্রাঙ্গণে ও মেমারি জি, টি, রোড চৌমাথার মোড়ে মাস্ক বিলি করা হয়।

এছাড়াও মেমারি শহর তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে মেমারি থানার অফিসার ও পুলিশ কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।



Related posts

ছয় বছরের প্রেম-বিবাহ শেষ হল আত্মহত্যায়ঃ গ্রেপ্তার ৩

E Zero Point

ড্যামেজ কন্ট্রোলে অভিষেক ব্যানার্জীঃ চাকরি প্রার্থীদের সাথে বৈঠকে বসবেন

E Zero Point

পৌরনির্বাচনকে পাখির চোখ করে কর্মী সম্মেলন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের

E Zero Point

মতামত দিন