27/08/2026 : 12:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ঠান্ডার জন্য মেমারি হাসপাতালের বিশ্রামাগারে ত্রিপলের ব্যবস্থা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ১৬ জানুয়ারি ২০২২:


মেমারি পৌরসভার দ্বারা নির্মিত মেমারি গ্রামীন হাসপাতালের একমাত্র বিশ্রামাগারে অবস্থা যে খুব একটা ভালো নয় তা কিছুদিন আগেই বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য হাসপাতাল পরিদর্শনের সময় দেখে এসেছিলেন। রুগীর আত্মীয় পরিজনরা এই শীতের রাতে এই বিশ্রামাগারে রাত্রিযাপন করেন। ঠান্ডায় যাতে রাত কাটাতে তাদের অসুবিধা না হয় সে দিকে লক্ষ্য রেখে বিধায়ক রবিবার রাতে বিশ্রামাগারটি ত্রিপল দিয়ে ঘেরার বন্দোবস্ত করে দেন। এছাড়াও হাসপাতাল পরিদর্শন করে ডাক্তার, রুগীদের সাথে কথা বলে হাসপাতালের সুবিধা অসুবিধার কথা জেনে নেন।

প্রসঙ্গক্রমে বলা যায়, মেমারি বিধানসভা নির্বাচনের সময় শাসকদল তৃণমূলের স্থানীয়  ইশতেহারপত্রে  মেমারিবাসীর কাছে একগুচ্ছ প্রতিশ্রুতি প্রদান করেন তৃণমূল নেতৃত্ব। সেই ইশতেহারপত্রে মেমারি হাসপাতালকে স্টেট জেনারেল হসপিটাল তৈরি করা হবে বলে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো সে ব্যপারেই বোধহয় কোন পদক্ষেপ গ্রহণ করবেন বিধায়ক এই আশায় দিনগুনছেন মেমারিবাসী।

 

অন্যদিকে রবিবার সকালে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য আমাদপুর অঞ্চলের বুড়িয়া ও গাঙ্গুর গ্রাম সাইকেলে পরিদর্শন করলেন এবং এলাকার মানুষদের সাথে কথা বলে কার কোথায় কী অসুবিধা আছে সে বিষয়ে খোঁজ খবর নিলেন।

Related posts

বেআইনি জুয়ার আসরের প্রতিবাদ করায় এবার তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা

E Zero Point

বর্ধমানে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির যুব মোর্চার

E Zero Point

মহা ষষ্ঠীর সকালে ভোরের আলো সংস্থার এক মানবিক উদ্যোগ

E Zero Point

মতামত দিন