14/09/2026 : 3:22 PM
অন্যান্য

ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ মেমারি ১০নং ওয়ার্ডে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২৭ এপ্রিল ২০২২:


ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। মূল্যবৃদ্ধির বর্তমান পরিস্থিতিতে আর্থিক দিক থেকে দুর্বল পরিবারগুলোর কথা মাথায় রেখে এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয় এর সামনে থেকে আসন্ন ঈদ উপলক্ষে এলাকার প্রায় দুই শতাধিক দুস্থ গরিব পরিবারগুলিকে কিছু নতুন বস্ত্রের পাশাপাশি কিছু খাদ্য সামগ্রী উপহারস্বরূপ তুলে দেয়া হয় তাদের হাতে।

জানা যায় যে মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ১০  নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপ্রিয় সামন্তর ঐকান্তিক প্রচেষ্টায় এবং ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই কর্মসূচি।


ঈদের আগে নতুন বস্ত্র ও ঈদের কিছু খাদ্য সামগ্রী পেয়ে খুশি যেমন উপহার গ্রহণ করা ব্যক্তিগণ তেমনি তার থেকেও বেশি খুশি উদ্যোক্তাদের পাশাপাশি মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান ও ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপ্রিয় সামন্ত ওরফে সকলের গুটেন দা।

মেমারি ১০ নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেওয়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করে।

ফটোঃ নূর আহামেদ

Related posts

গ্রীষ্মের দাবদাহ থেকে গবাদি পশুর রক্ষা ও তার যত্ন

ezeropoint +91 7797331771

কলম থেমে গেলঃ কিংবদন্তি সাহিত্যিক দেবেশ রায় প্রয়াত, শোকের ছায়া সাহিত্যজগতে

ezeropoint +91 7797331771

গলসীতে ৪০০০ পরিবারকে অন্নসামগ্রী বিতরণ

ezeropoint +91 7797331771

মতামত দিন