30/08/2026 : 12:22 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

প্রতিবেশীর সাথে বিবাদ ও মারামারি, জখম ৪, গ্রেপ্তার ৬ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২ অগাষ্ট ২০২২:


সোমবার সন্ধ্যায় মেমারি ১ ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের শশীনাড়া গ্রামে প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে মারামারি ঘটনায় ৪ জন জখম হয়। মারামারি ও উত্তেজনা চরম আকার ধারন করলে মেমারি থানায় এলাকা থেকে খবর দেওয়া হয়।  ঘটনাস্থলে হাজির হয় মেমারি থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায় একটি বসত বাড়িকে কেন্দ্র করে এই বিবাদ ও মারামারি। শশীনাড়ার বাসিন্দা আলিমা শেখ স্বামী মৃত মহঃ সেলিম এর বসত বাড়ী নিয়ে প্রতিবেশীদের সাথে দীর্ঘদিনের বিবাদ। সোমবার সন্ধ্যায় লোহার রড, শাবল, বাঁশ, লাঠি ইত্যাদি নিয়ে বলপূর্বক ঘরে প্রবেশ করে ঘরে তালা দিয়ে দেয়। তারপরই শুরু হয় মারপিট।

আলিমা শেখের অভিযোগেক ভিত্তিতে মেমারি থানার পুলিশ ৬ জনকে গ্রেপ্তার গ্রেফতার ছয়জন ।  পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে ধৃতদের বর্ধমান জেলা আদালতে পাঠানো হয়।

জানা যায় আহতদের চিকিৎসা চলছে বর্ধমানের চিকিৎসাকেন্দ্রে । পুলিশ সুত্রে জানা যায় ধৃতদের নাম সেখ সরিফ , সেখ আব্দুল মতিন , সেখ সিরাজুল মনির , সেখ জারগিস , সেখ মহঃ মহসিন , সেখ আসপিয়া। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ ।

Related posts

নন্দনে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ শুরু হলো

E Zero Point

আন্তঃজেলা T -20 ডিউজ ক্রিকেট লিগ পরিচালনায় গুসকরা বিষাণ অ্যাথলেটিক ক্লাব

E Zero Point

“ঘরে ঘরে তৃণমূল”

E Zero Point

মতামত দিন