30/08/2026 : 8:30 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১৬ সেপ্টেম্বর ২০২২:


প্রত্যেক বছর বিশ্বকর্মা পূজোর আগের দিন অর্থাৎ ৩০শে ভাদ্র এই খেলাটি অনুষ্ঠিত হয়। ২৫ বছর ধরে এই ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা হয়ে আসছে। মেমারি দু’নম্বর ব্লকের বিজুর দু’নম্বর অঞ্চলে অন্তর্গত আশাপুর ফুটবল ময়দানে এক দিবসে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।


বেলুই বাগানপাড়া আদিবাসী মারাংবুরু গাঁওতা ব্যবস্থাপনায় এই খেলায় ১৬ টি ফুটবল দল প্রতিযোগিতায়া অংশগ্রহণ করেছেন।
চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা সাতগেছিয়া কাকা ভাইপো ফুটবল একাদশ ও কাকডাঙ্গা কোবরা ফুটবল একাদশ । বিজয়ী হন সাতগেছি কাকা ভাইপো একাদশ বিজেতা, হন বাগডাঙ্গা কোবরা একাদশ। বিজয়ী দলের অধিনায়কের হাতে নগদ ৮৩০১ টাকা ও ট্রফি তুলে দেয়া হয়, বিজেতা কাগডাঙ্গা কোবরা একাদশ দলের অধিনায়কের হাতে নগদ ৭,২০১ টাকা ও ট্রফি তুলে দেয়া হয়, খেলার ফলাফল টস মাধ্যমে নিষ্পত্তি হয় ।


এছাড়াও পাশাপাশি বেস্ট গোলদাতা, বেস্ট গোলকিপার, ম্যান অফ দা ম্যাচ ও ম্যান অফ দা সিরিজ বিশেষ পুরস্কৃত করা হয়।
এই খেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীনবন্ধু ঘোষ, প্রণব মন্ডল, ক্লাব সভাপতি কার্তিক মুর্মু,সেক্রেটার অশোক মুর্মু, ক্রীড়া সম্পাদক তপন মুর্মু সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ জন।

Related posts

রাখবে নাকো শিক্ষাটাকে পুঁথির মধ্যে বদ্ধ করে – মেমারি ক্রিষ্টাল মডেল স্কুল বারবার সেটাই প্রমান করে চলেছে

E Zero Point

বামপন্থী নেতা পাঁচুগোপাল বিশ্বাস প্রয়াত মেমারিতে

E Zero Point

মেমারিতে সাইকেল ও মোটরসাইকেল সংঘর্ষে তিনজন গুরুতর আহত

ezeropoint

মতামত দিন